Blog Details Home / Blog Details

ভান্ডারকোট ক্যাডেট মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠান ২০২৬
ভান্ডারকোট ক্যাডেট মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপসা নার্সিং ইনস্টিটিউট এর পরিচালক সৈয়দ মোঃ আশরাফুল ইসলাম বকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংলা বন্দর কর্তৃপক্ষের সিনিয়র হিসাব রক্ষক মোঃ নাইমুর রহমান মিলন , কর্নিয়া এডুকেশন গ্রুপ এর পরিচালক মোঃ মিরাজুল ইসলাম, জাবুসা চৌরাস্তা হজরত খান জাহান আলী জামে মসজিদ, রুপসা, খুলনা এর ইমাম ও খতিব মাওলান মুফতী আলিমুল ইসলাম, গ্লোরি জুট লিমিটেড ও ট্রেইনার কোরআন শিক্ষা বোর্ড খুলনা অঞ্চল এর ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আবু হুরায়রা শেখ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রিয়াজুল ইসলাম, নাছিম তালুকদার, শাহারিয়ার শাওন। উপস্থিত ছিলেন ভান্ডারকোট ক্যাডেট মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবকগণ ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ মনিরুজ্জামান হেলাল সুপার হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তা'আলা আনহু দাখিল মাদ্রাসা রামপাল বাগেরহাট, দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম সাইফি প্রতিষ্ঠাতা পরিচালক ইকরা আরবিয়া মদিনাতুল উলুম ক্যাডেট স্কিম মাদ্রাসা রামপাল বাগেরহাট। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইসহাক বিন আমীর।
অনুষ্ঠান ১৬ শিক্ষার্থীদের কুরআনের সবক দেওয়া হয় এবং সকলের জন্য দোয়া করা হয়। সভাপতি তার বক্তব্যে মাদ্রাসার কার্যক্রম দেখে আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং মাদ্রাসার জন্য তাদের দানের হাত আরো বেশি প্রশস্ত করার অঙ্গীকার করেন। রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা স্যারের পক্ষ থেকে মাদ্রাসার উন্নয়নের জন্য ১০ হাজার টাকা দান করেন। শিক্ষার্থীদের জন্য ১৬ টি পবিত্র কুরআন শরীফ এবং ফ্যান দান করেন। সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
Leave A Comment
Sing in to post your comment or singup if you don’t have any account.
0 Comments